মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার তেঘরিয়া গ্রামে এক রাতে ২ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হাতে ২ গৃহকর্তা গুরুতর আহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে রাজানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের হানিফ দেওয়ান ও আব্দুল করীমের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। ১৫-১৬ জনের একদল মুখোশধারী ডাকাত ওই ২ বাড়িতে হানা দেয়। ডাকাত দলটি অস্ত্রের মুখে সাড়ে ৮ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
জানা গেছে- হানিফ দেওয়ানের বসত-ঘরের আলমারী ভেঙ্গে নগদ ৫৫ হাজার টাকা লুটে নেয়। তার প্রতিবেশী আব্দুল করীমের বসত-ঘরে অস্ত্রের মুখে প্রবেশ করে নগদ ৮ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাত দলকে বাঁধা দিলে হানিফ দেওয়ান ও আব্দুল করীমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহাত করা হয়। তাদেরকে ঢাকার একটি প্রাইভেট কিনিকে ভর্তি করা হযেছে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার যমুনা নিউজকে জানান, শুনেছি ডাকাতি হয়েছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। তবে থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।
যমুনা নিউজ

Leave a Reply