প্রবাসী কল্যাণ সমিতির কম্বল বিতরণ

prabasiআত্মমানবতার সেবায় গজারিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে গজারিয়া প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ আইএমপির উদ্যোগে ৬শ’ দুস্থ শীতার্তকে এ কম্বল দেয়া হয়। গজারিয়া পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এ কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গজারিয়া প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা আক্তার হোসেন।


সংগঠনের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ কলিমউল্লাহ, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন প্রমুখ।
prabasi
মুন্সীগঞ্জবার্তা

Leave a Reply