ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিঁগাও শাখার যমুনা ব্যাংকের উদ্যেগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি-চিকিৎসা ক্যাম্প ষ্টেজ ভাংচুর করেছে দূর্বত্তরা। ফলে অনুষ্ঠানটি পন্ড হয়ে গেছে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে বালিগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে বৃহস্পতিবার রাতে ষ্টেজ তৈরী করা হয়েছিলো কিন্ত রাত ১২ টার পরে উক্ত ষ্টেজটি রাতের আধারে দূর্বত্তরা ভেঙ্গে ফেলে।
শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিলো। এ ব্যাপারে উক্ত ব্যাংক শাখার ম্যানেজার সামসূজ্জোহা জানান, রাতের আধারে কে বা কাহারা ষ্টেজটি ভেঙ্গে ফেলেছে। তাই আমরা অনুষ্ঠান করতে পারছিনা। অনুষ্ঠানটি পরে কোন এক সময় করা হবে।
=============
চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের মঞ্চ ও প্যান্ডেল ভাংচুর
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে রাতের আঁধারে বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের মঞ্চ ভাংচুর ও প্যান্ডেল তছনছ করেছে দুস্কৃতকারীরা।
এতে শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সেবার ওই মহতী উদ্যোগ ভন্ডুল হয়ে গেছে। শুক্রবার দিনব্যাপী ১ হাজার ২’শ দু:স্থ-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সেবার মহতী উদ্যোগ নেয় যমুনা ব্যাংক।
মহতী উদ্যোগের সমন্বয়ক আড়িয়ল-বালিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন দোলন জানান, শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সেবা দিতে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠান মঞ্চ ও প্যান্ডেল নির্মান করা হয়।

শুক্রবার দিনব্যাপী এ অনুষ্ঠান হওয়ার থাকলে ভোরের দিকে মঞ্চ ও চেয়ার-টেবিল ভাংচুর ও প্যান্ডেল তছনছ করে অজ্ঞাত দুস্কৃতকারীরা।
টঙ্গিবাড়ী থানা পুলিশের কাছে মৌখিক অভিযোগ জানানো হলে পুলিশের দায়িত্বশীল একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
বিডিটুয়েন্টিফোর

Leave a Reply