আগামী ২৭ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাচনে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে আনিছ-উজ্জামান আনিছের দোয়াত কলম প্রতীকের ভোট চেয়ে রোববার বিকেল ৪টার দিকে খাসকান্দি একটি মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল মতিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসারউদ্দিন ভুইয়া আফসু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা শ্রমিক লীগের সভাপতি এটিএম দেলোয়ার হোসেন, জেলা ছাত্র লীগের সভাপতি আসাদুজ্জামান সুমন, সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা ইউনিট কমান্ডের সভাপতি মো. রেজাউল ইসলাম সংগ্রাম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নাসিমা আক্তার, জেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট শিল্পী আক্তার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, টঙ্গীবাড়ি মহিলা লীগের সভাপতি এডভোকেট সোহানা, প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আনিছ-উজ্জামান আনিছ ও ভাইস চেয়ারম্যান আমির হোসেন গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেছা নাজমা সবার কাছে ভোট প্রার্থনা করেন।
মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply