গজারিয়ায় আ’লীগ সভাপতিসহ দুই নেতাকে কুপিয়ে জখম

gaskopমহাসড়ক অবরোধ
আগামীকাল রোববার উপজেলা নির্বাচনকে কেন্দ্র মুন্সীগঞ্জের গজারিয়া রুদ্রমূর্তি ধারণ করেছে। একদিনের মাথায় আবারও গজারিয়ায় জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বীর প্রতীক (৬০) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান (৫৫)কে কুপিয়েছে জখম করেছে একই দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ সময় তাদের বহনকরা প্রাইভেটকারটিও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলাম বীর প্রতীক ও সোলায়ামান দেওয়ানকে গজারিয়ার ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দিয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গজারিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য একই দলের অপর চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতাকে দায়ি করেছেন দলীয় আরেক চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম। এদিকে, এ ঘটনায় দুপুর ১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম সমর্থকরা ভাটেরচর এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। এ সময় ওই মহাসড়কে তীব্র যানজটের সৃস্টি হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম জেলা আ’লীগ নেতা রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান ও তিনি নিজে প্রাইভেটকারে উপজেলা পরিষদ কার্যালয়ে যাচ্ছিলেন। তারা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রেফায়েতউল¬াহ খান তোতা পক্ষের ১৫-১৬ জনের একদল কর্মী-সমর্থক অতর্কিত হামলা চালিয়ে রফিকুল ইসলাম ও সোলায়মান দেওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তিনি দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করেন। এসময় উপজেলা পরিষদ ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মামুন-অর-রশীদ জানান, রক্তাক্ত জখম অবস্থায় বীর প্রতীক রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ানকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতা বলেন, ঘটনাটি ঘটেছে রসুলপুর খেয়াঘাট এলাকায়। আমি কিংবা আমার কোন লোকজন এ হামলার সাথে জড়িত নয়। বিএনপির লোকজন এ হামলা করে থাকতে পারে। তারা আমার ও আমার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে।

এদিকে, এ ঘটনায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম বাদী হয়ে একই দলের অপর প্রার্থী চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতাসহ ২০ জনকে আসামি কওে গজারিয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে আমিরুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থন নিয়ে রেফায়েত উল্লাহ খান তোতা প্রতিদ্বন্দ্বিতা করছেন।তবে, তারা দু’প্রার্থীই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দাবি করছেন। এদিকে, শুক্রবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত গজারিয়া উপজেলা গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের কাছে ওই ২ চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষকালে আওয়ামী লীগ কার্যালয়ের চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এরআগেও তিনদফা সংঘর্ষ হয়েছে ওই ২ চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে।

মুন্সীগঞ্জ বার্তা
========

গজারিয়ায় আ’লীগ সভাপতিসহ দুই নেতাকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জের গজারিয়ায় জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বীরপ্রতীক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ানকে কুপিয়েছে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার রসুলপুর এলাকার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলাম ও সোলায়ামানকে প্রথমে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্র জানায়, জেলা আ’লীগ নেতা রফিকুল ইসলাম ও উপজেলা আ’লীগের সভাপতি সোলায়মান দেওয়ান সিএনজিচালিত স্কুটারে করে রসুলপুর এলাকার উপজেলা পরিষদ কার্যালয়ে যান।

তারা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতার ১৫ থেকে ১৬ জনের একদল কর্মী সমর্থক অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় উপজেলা পরিষদ ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলে।

রোববার (২৩ মার্চ) গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রক্তাক্ত জখম অবস্থায় বীরপ্রতীক রফিকুল ও আ’লীগ সভাপতি সোলায়মানকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর
============

Leave a Reply