মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে এক তরফা সিল মারা ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় সোমবার বেলা ১২ টার দিকে পৃথক ৪ টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। গজারিয়া উপজেলার আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈখ্খার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুয়াকান্দি আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজ ও বাঘাইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহন বাতিল ঘোষনা করা হয়।
গজারিয়া উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট লামিয়া ফয়সাল সমকালকে এ তথ্য জানিয়েছেন।
ওই সব ভোট কেন্দ্রে আ’লীগের একাংশের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতার সমর্থক ও দলীয় কর্মীরা এক তরফা ভাবে ব্যালটে সিল মারে।
তাছাড়া কেন্দ্র গুলো থেকে বেশ কয়েকটি ব্যালট পেপারের মুড়ি ছিনতাই হয়। বেলা সাড়ে ১২ টার দিকে ওই ভোট কেন্দ্র গুলো থেকে প্রিসাইডিং অফিসার, আইন-শৃংঙখলা রক্ষাকারী বাহিনী ও ভোটাধিকার প্রয়োগের মালামাল সামগ্রী সরিয়ে গজারিয়া উপজেলা নির্বাচন অফিসে নিয়ে আসা হয়েছে।#
বিডিটুয়েন্টিফোর

Leave a Reply