লৌহজং উপজেলার সাতঘড়িয়া গ্রামে এক রাতে পাচঁ ঘরে দুর্ধষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাতের আঘাতে গুরুতর আহত অনিল ঘোষ, সুনিল ঘোষ ও তার স্ত্রী মিসেস সুনীলকে শিমুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতারা ২২ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় তিন লাখ টাকা লুট করে নেয়। গৃহকর্তা সুনিল ঘোষ জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ২০/২৫ জনের এক দল ডাকাত ঘরের দড়জা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় সে বাধা দিলে তাকে ও তার স্ত্রীকে লোহার শাবল দিয়ে আঘাত করে । পরে অস্ত্রের মুখে ঘরের সকলকে বস্ত্রহীন করে বেধে রাখে। পরে আলমিরার চাবি নিয়ে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণলংকার ও ৭ ভরি রুপা লুটে নেয়।
এরপর পাশের ভাড়াটিয়া ঝর্না হওলদারের ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে গুলি করার ভয় দেখিয়ে তার গলার ৮ আনা ওজনের স্বণের্র চেইন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর পরে সুনিলের মা রিতা রানী ঘোষের ঘরে প্রবেশ করে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুটে করে। এসময় ঘরে থাকা অনিল ঘোষ ডাকাতের হামলায় আহত হয়। পরে সুনিলের চাচাত ভাই শুভদের ঘরে একইভাবে ডুুকে ৬ ভরি স্বর্নাংকার লুট করে ডাকাত দল। সুনিলের ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ২টি মোবাইল সেটও ছিনিয়ে নেয়। বাড়ির লোকদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে য়ায়। লৌহজং থানার ওসি আবুল কালাম আজাদ সকালে ঘটনাস্থল পরিদর্শন জানান, ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্বদেশ
================
লৌহজংয়ের সাত ঘড়িয়া কান্দি গ্রামে ডাকাতি
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় সাত ঘড়িয়া কান্দি গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে একই বাড়ীতে ৫ ঘরে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন- অনিল ঘোষ, সুনিল ঘোষ এবং সুনিল ঘোষের স্ত্রী। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিমুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা লুটে নেয় সংশ্লিষ্ট ডাকাত দল।
মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের সময় ২০/২৫ জনের একদল ডাকাত ধারালো অস্ত্রেসন্ত্রে সজ্জিত হয়ে ঘড়ের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতদের বাঁধা দিতে সুনিল ঘোষ ও তার স্ত্রী এগিয়ে গেলে তাদের লোহার শাবল দিয়ে আঘাত করে এবং অস্ত্রের মুখে ঘরের সকল সদস্যদের জিম্মি করে। পরে ধারালো অস্ত্রের মুখে ঘরের সকল সদস্যদের বস্ত্রহীন করে হাঁত-পা বেধে রাখে ধৃত ডাকাত দলের সদস্যরা। পরে আলমিরার চাবি নিয়ে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণলংকার লুটে নেয় ধৃত ডাকাত দলের সদস্যরা।
এর পর পাশের ভাড়াটিয়া ঝর্ণা হাওলাদার, তার পর পরই সুনিলের মা রিতা রানী ঘোষ এবং সুনিলের চাচাত ভাই শুভ্রদেব ঘোষের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ধৃত ডাকাত দলের লোকজন। ধারালো অস্ত্রের মুখে সকল সদস্যদের জিম্মি করে এবং গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে ২০ ভরি স্বর্ণলংকার, নগদ ৭০/৮০ হাজার টাকা এবং ৪/৫ টি মোবাইল সেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ীর লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ধৃত ডাকাত দলের সকল সদস্যরা তাৎক্ষণিক স্থান পরিবর্তন করে অন্যত্রে চলেযায়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ওসি আরও বলেন তদন্তের মাধ্যমে ডাকাত সদস্যদের চিহিৃত করে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এবিনিউজ

Leave a Reply