মুন্সীগঞ্জ শহরের টপ টেরর শাহজালাল (৩০)-কে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুর ১টার দিকে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ইয়ারদৌস হাসান জানিয়েছেন। এ শীর্ষ সন্ত্রাসীর কাছ থেকে পুলিশ কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি। যদিও শহরে গুঞ্জন ছড়িয়ে পড়েছে শাহজালালকে অস্ত্রসহ পুলিশ গ্রেপ্তার করেছেন। তবে, তার কাছে কোন অস্ত্র পাওয়া যায়নি বলে ওই পুলিশ কর্মকর্তা দাবি করেছেন। ধৃত শাহজালাল শহরের দক্ষিণ কোর্টগাঁও গ্রামের জন্টু মিজির ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ইয়ারদৌস হাসান জানান, শাহজালাল শহরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ নানা ধরনের কর্মকান্ড চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। একটি সন্ত্রাসী মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।
মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply