সিরাজদিখানে মুদ্রণ শিল্পনগরী স্থাপনের উদ্যোগ

Printing-Industryমুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মুদ্রণ শিল্পনগরী তৈরির উদ্যোগ নিয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিক। ৫০ একর জমিতে ৪১৯ টি প্লট নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দিয়েছে সংস্থাটি। প্রকল্প ব্যয়ের ৯০ ভাগ অর্থায়ন নিজেরাই করবেন বলে জানিয়েছে উদ্যোক্তারা।

মুদ্রণ শিল্প সমিতির তথ্য মতে, দেশে প্রায় সাত হাজার মুদ্রণ শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় চার হাজারই রাজধানী ঢাকায়। প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। তাই পরিবেশ বান্ধব স্থানে প্রতিষ্ঠানগুলোকে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে বিসিক। এরই মধ্যে পরিকল্পনা কমিশনে প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে বিসিক।

শিল্প নগরীতে তিন হাজার থেকে ছয় হাজার বর্গফুটের তিন ধরণের প্লট তৈরি করা হবে। প্রকল্প ব্যয়ের বেশিরভাগই দিবেন উদ্যোক্তারা।

ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকেই স্থানান্তর করা হবে জানান সংগঠনের মহাসচিব।

Independent tv

3 Responses

Write a Comment»
  1. মুদ্রণ শিল্প নগরীর প্রকল্প কাজ আরম্ভ হয়েছে এর উপর একটি প্রতিবেদন দেখতে চাই
    খারসুর, সিরাজদিখান, মুন্সিগঞ্জ ১০০একর জায়গার উপর কাজ চলছে

  2. বিসিক মুদ্রণ শিল্প নগরী খারসুর মৌজা, চিত্রকোট ইউনিয়ন, সিরাজদিখান ১০০একর জায়গার উপর প্রকল্প টি হচ্ছে ।

  3. সিরাজদিখানের কোথায় এই মুদ্রন শিল্পের প্রস্তাব করা হয়েছে উল্যেখ করলে ভাল হত।

Leave a Reply