শ্রীনগরে ১০ মাস পর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

juboleageআরিফ হোসেন: সভাপতি নির্বাচন করার ১০ মাস পর শ্রীনগর উপজেলা ভাগ্যকূল ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ৪২ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়। আ: গফুরকে সভাপতি ও মামুন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ। বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিম আহমেদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবলীগ নেতা স্বপন রায়, শফিকুল ইসলাম, নেছারউল্লাহ সুজন, কামরুজ্জাম মৃধা কামরুল প্রমুখ। সভায় দুর্বৃত্তদের গুলিতে নিহত বাঘড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীনের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Leave a Reply