মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক দিনের ব্যবধানে ফের একই রাতে ২ বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ ৯৫ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে। এ সময় ডাকাতের প্রহারে আহত হয় এক ব্যক্তি।
কেয়াইন ইউনিয়নের চেয়ারম্যান আ. বারেক জানান, রবিবার রাত ১টার দিকে কালো মুখোশ পরা ১০-১২ জনের একটি ডাকাত দল বড় শিকারপুর গ্রামের মানিক মণ্ডল ও মাসুদ মোড়লের (৩০) বাড়িতে ডাকাতি করে।
ডাকাতরা প্রথমে মানিক মণ্ডলের বিল্ডিংয়ের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে মানিক মণ্ডলকে মারধর করে আহত করে।
এ সময় তারা ৬০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। পরে তারা মাসুদ মোড়লের বাড়িতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে একই কায়দায় ৩৫ হাজার টাকা ২টা মোবাইল সেট লুটে নেয়।
সিরাজদিখান থানার ডিউটি অফিসার এএসআই মীর নূর ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
জনকন্ঠ

Leave a Reply