মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় সোমবার পৃথক ২ বাড়িতে চুরি হয়েছে। এ সময় চোরের দল নগদ ৪ লাখ টাকা ও ১ টি রঙ্গীন টেলিভিশন হাতিয়ে পালিয়ে যায়। গজারিয়া থানার এসআই হায়দার আলী আকন্দ্র জানান, সোমবার ভোর ৪ টার দিকে টাইগার অ্যানার্জি ড্রিংকের ডিলার শওকত আলী ও রবিউল আউয়ালের বাড়িতে এ চুরি হয়।
পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকলে চোরের দল সিঁধ কেটে বসত-ঘরে ঢুকে শওকত আলীর বাসা থেকে নগদ ৪ লাখ টাকা ও রবিউল আউয়ালের ঘর থেকে ১ টি রঙ্গিন টেলিভিশন নিয়ে চম্পট দেয় চোররা।
এফএনএস

Leave a Reply