প্রশাসনের নির্দেশ অমান্য করে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে রাতে ট্রলার ও স্পিডবোট চালানোর অপরাধে ৩ চালককে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে এই আদেশ দেয়া হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি.এম বেলায়েত হোসেন দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে শিবচর থানার
এএসআই (উপ সহকারী পরিদর্শক) নিউটন দত্তের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
অভিযানকালে রাতে যাত্রী পারাপারের সময় এক ট্রলার ও দুই স্পিডবোট চালককে আটক করে পুলিশ। পরে শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মমিন উদ্দিন হাওলাদার শিবচর ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত শাজাহান ফকিরকে (৪০) চার মাস, হুমায়ুন কবিরকে (২৭) ৩ মাস ও সেলিম সরদারকে (৩০) ১৫ দিনের জেল প্রদান করেন।
দ্য রিপোর্ট

Leave a Reply