রোজা আসলে বলে সবাই
করতে হবে সংযম,
দান খয়রাত বেশী বেশী
খেতে হবে কম কম।
ধনী গরীব নেই ভেদাভেদ
ইসলামের ই শিক্ষা,
মুখে বলে অথচ তার
নেয় না কেহ দীক্ষা।
সেহরী কিংবা ইফতার বানানোর
দায়িত্বে থাকে যে,
সবার খাবার যোগান দিয়ে
পায়না খেতে সে।
টেবিল ভরা সারি সারি
হরেক রকমের ইফতারী,
ফলমূলের বালাই কম
ভাজা পোড়ার বাহারী।
ইবাদতে নেইকো তাড়া
ভুরিভোজে ইফতার সাড়া,
কম খায় না কোন মতে
সংযম কেবল ইবাদতে।।
টোকিও

Leave a Reply