গজারিয়ায় বেতন-বোনাসের দাবিতে সড়ক অবরোধ

gazaria bikkhobবকেয়া বেতনসহ ঈদ বোনাসের দাবিতে জেলার গজারিয়ায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন কাশেম টেক্সটাইল ফ্যাক্টরির শ্রমিকরা। পুরান বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকাল ৯টার দিকে শ্রমিকরা মিছিল ও পরে অবরোধ করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে টেক্সটাইল শ্রমিকরা প্রথমে বিক্ষোভ করেন। পরে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন।

ফ্যাক্টরি কর্তৃপক্ষ বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন বলে জানান তিনি।

দ্য রিপোর্ট

Leave a Reply