বজ্রযোগিনীতে শতাধিক গাছ কর্তন

btreeমুন্সীগঞ্জ সদরের ধলাগাঁও বাজার থেকে ইউরোপা হিমাগার পর্যন্ত চার কিলোমিটার সড়কের দুই পাশে গাছ রয়েছে প্রায় দুই হাজার। সম্প্রতি বন বিভাগ ৭৫০টি গাছ বিক্রি করে দেয়। কিন্তু ক্রেতারা ছোট-বড় সব গাছই নির্বিচারে কেটে নিচ্ছে। এরই মধ্যে কেটে ফেলা হয়েছে শতাধিকেরও বেশি।এলাকাবাসী অভিযোগ করেন, কোনো বাচবিছার ছাড়াই কেটে ফেলা হচ্ছে সব গাছ। রামপাল বজ্রযোগিনী ইউনিয়নের যুব উন্নয়ন কমপ্লেক্সের কাছে নির্বিচারে সড়কের দুই পাশের গাছগুলো কেটে ফেলা হয়েছে।

বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল আউয়াল বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে সব গাছ কিছুদিনের মধ্যেই কেটে ফেলবেন ক্রেতারা।

ইউপি চেয়ারম্যান তোতামিয়া মুন্সী বলেন, ‘সরকারই যদি গাছ বিক্রি করে দেয়। তাহলে আমাদের কি করার আছে।’
btree
নির্বিচারে চার গাছ কর্তন করা হচ্ছে

জেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, ১২টি ভাগ করে ধলাগাঁও বাজার থেকে ইউরোপা হিমাগার পর্যন্ত মোট ৭৫০টি গাছ নির্ধারণ করে তা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১২ মে ৩০ লাখ টাকায় দরপত্র প্রদান করা হয়। এর মধ্যে রামপাল এলাকার মিন্টু ভূঁইয়া দরপত্রে অংশ নিয়ে ১৮ লাখ টাকায় ৩৯০টি গাছ পান। এ ছাড়া একই এলাকার দেলোয়ার হোসেন, কবির হোসেন এবং কাজী আরমান বাকি গাছ বরাদ্দ পান।

অর্থসূচক

Leave a Reply