দয়ালবাজারে দুর্বৃত্তদের হামলায় কিশোর গুলিবিদ্ধ

hamla4মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে নূর ইসলাম পোদ্দার (১৫) নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টায় ইউনিয়নের দয়াল বাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নূর ইসলাম পঞ্চসার ইউনিয়নের সরকার পাড়া পোদ্দার বাড়ির মোহন পোদ্দারের ছেলে। রাত সাড়ে ১০ টার দিকে নূর ইসলাম কয়েকজন বন্ধু নিয়ে দয়াল বাজার এলাকায় গল্প করছিলো। সে সময় আচমকা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে গুলি করে পালিয়ে যায়।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে একই ইউনিয়নের ফিরিঙ্গি বাজার এলাকার বখাটে মো. জামালসহ (২৫) কয়েকজন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) ইয়ারদ্দৌস হাসান জানান, ঘটনার পরপরই নূর ইসলামকে মুন্সীগঞ্জ জেলারেল হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসী। অবস্থা গুরুতর হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠায়।

শীর্ষ নিউজ

Leave a Reply