শুক্রবার বিকাল ৪টায় মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় ডাকাতিকালে একজনকে গ্রেফতার করেছে ভবেরচর হাইওয়ে ফাঁড়ি। আটককৃতের নাম নাজমুল হাসান(২০)সে গজারিয়া উপজেলার তেতৈইতলা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার বিকাল ৪টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বালোয়াকান্দি এলাকায় ডাকাতিকালে হাইওয়ে পুলিশের উপপরির্দশক আশরাফ ধাওয়া করে একজনকে আটক করে। আটককৃতের কাছ থেকে বার হাজার টাকা একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। এসময় আরো তিনজন পালিয়ে যায়। এঘটনায় ডাকাতের হামলায় আহত পরেশ ও মতিউর রহমান বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা করেছেন।
ব্রেকিংনিউজ

Leave a Reply