গজারিয়ায় আইন শৃংখলা নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত

policeমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আইন শংৃখলা নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে গজারিয়ার আইন শৃংখলা নিয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে এই আইন শংৃখলা সভার আয়োজন করা হয়। আইন শংৃখলা সভার বক্তাদের বত্তব্যে সামপ্রর্তিক গজারিয়ায় দুইটি হত্যা কান্ডের ঘটনা উঠে আসে এবং গজারিয়ার মাদকের ব্যাপক ছড়াছড়ি প্রতিরোধে করোনিয় বিষয় আলাপ আলোচনা করা হয়। এতে আরো উঠে আসে চুরি-ডাকাতি,ইপটিজিং, জুয়া, অবৈধ বালু উক্তোলন, মাদক সেবন ও বিক্রয় বিভিন্ন প্রশঙ্গ তুলে ধরেন।

সভায় বত্তেব্যে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, বর্তমান গজারিয়া থানার অবস্থা অবনতি চরম পর্যায়ে চলে গেছে। তিনি বলেন থানার দারোগারা সাধারন নিরীহ ব্যাক্তিদের কোন কারন ছাড়াই ধরে এনে মাদকের মামলায় চালান করে। প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ এ্যাড: মৃণাল কান্তি দাশ বলেন অবৈধ বালু উক্তোলন, ডাকাতি, ইপটিজিং, জুয়া, মাদক সেবন ও বিক্রয়ের সাথে যে কোন ব্যাক্তিই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে কঠোর নিদেশ দেন।

এবিষয়ে বক্তব্যে গজারিয়া উপজেলার আইন শৃংখলা উন্নয়নের লক্ষে গজারিয়া থানার ইন্সেপেক্টর তদন্ত আবু বকর সিদ্দিক তার বত্তব্যে বলেন পুলিশ সদস্যের অভাবে আইন শৃংখলা নিয়ন্ত্রন করতে অনেক সময় হিমসিম খেতে হয়। আইন শংৃখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ এ্যাড: মৃণাল কান্তি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেফায়েত উল্লাহ্ খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সহকারী ভুমি কমিশনার ফারজানা জামান। সভায় সভাপতিত্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply