বাংলার সুজে খাল হিসাবে পরিচিত তালতলা-গৌরগঞ্জ খালের বালিগাঁও বাজারের পাশের একাংশ ভরাট করা হচ্ছে। খালের পাশে বাঁধ দিয়ে ড্রেজার লাগিয়ে দিনরাত চলছে এই ভরাট কাজ। এই খালের আরেক পাশে নির্মাণ করা হচ্ছে মার্কেট। খালের প্রায় ১শ’ ফুট ভেতরে ঢুকে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। এই নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। দখলদারা প্রভাবশারী হওয়ায় কেউ মুখ খুলছে না।
এ ব্যাপারে দখলদারদের একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ বলেন, ‘বিআইডব্লিউটিএ থেকে আমি জমি লিজ নিয়েই এগুলো করছি।’ লিজের কাগজপত্র দেখতে চাইলে, তিনি বিআইডব্লিউটিএ’র একটি কাগজ বের করেন। কিন্তু কাগজটিতে দেখা যায়- লিজের জমিতে কৃষি কাজ ছাড়া অন্য কোন স্থাপনা নির্মাণ করতে পারবে না শর্তে লিজ দিয়েছে। কৃষি কাজ ছাড়া কেন স্থাপনা নির্মাণ করছেন? এই প্রশ্ন এড়িয়ে যান।
এছাড়া খাল ভরাটেরও কোন সদুত্তর দিতে পারেননি তিনি। এব্যাপারে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় ইউএনওকে নির্দেশ দেয়া হয়েছে।
মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply