তিনদিন পর ফেরত দিয়েছে অষ্ঠম শ্রেণীর ছাত্র : আদালতে অপহরণ মামলা
আরিফ হোসেন: শ্রীনগরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে তুলে নেওয়ার তিনদিন পর ফেরত দিয়েছে অষ্ঠম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ঐ ছাত্র ও তার বাবা-মায়ের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন ছাত্রীর বাবা।
শ্রীনগর থানা পুলিশ গত শুক্রবার রাতে মামলাটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার বীরতারা গ্রামের বাহারাইন প্রবাসীর মেয়ে ঐ ছাত্রী গত ৩ সেপ্টেম্বর মজিদপুর দয়হাটা কেসি ইনষ্টিটিউশনে যাওয়ার পথে একই গ্রামের বিল্লাল হোসেনর ছেলে রাকিব তার সঙ্গীদের নিয়ে গতি রোধ করে সিএনজিতে তুলে নেয়। রাকিবও একই বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।
ছাত্রীর পরিবার জানায়, স্থাণীয় ব্যাক্তিবর্গের চাপে রকিব তিনদিন পর তাদের মেয়েকে ফেরত দেয়। স্থানীয় দুই ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা রাকিবের পক্ষ নিয়ে ঘটনাটি মিমাংসার আশ্বাষ দেন। এতে মেয়ের পরিবার মামলা থেকে বিরত থাকে। এর কয়েকদিন পর রাকিবের মা রেহানা বেগম বাদী হয়ে উল্টো শ্রীনগর থানায় একটি জিডি করেন। এঘটনায় এলকায় দুগ্র“পের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এতে স্কুল ছাত্রীর বাবা মো: খায়ের হোসেন নিরুপায় হয়ে গত ১৮ সেপ্টেম্বর রাকিব ও তার বাবা-মাকে আসামী করে মুন্সীগঞ্জ আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই হাফিজ জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply