মুন্সীগঞ্জের সদর উপজেলা থেকে ৪ মণ ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। কাজী কসবা গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে মাটিকাটার শ্রমিকরা মূর্তিটি উদ্ধার করে। হাতিমারা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, কাজী নুর জামালের আবাদী জমিতে মাটি কাটার সময় শ্রমিকরা ওই মূর্তি পেয়ে দুপুর ১টার দিকে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মূর্তি উদ্ধার করে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসেন।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে মূল্যবান পাথরে তৈরি মূর্তিটির আনুমানিক মূল্য ৬-৭ কোটি টাকা । মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।
দ্য রিপোর্ট
======

Leave a Reply