“সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ” বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা হয়েছে। মহান বিজয় দিবস উলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এই বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি হরগঙ্গা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply