গজারিয়া উপজেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক জিয়াউল হক জিয়া (৩৫)-কে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার ভবেরচর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাটেরচর এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান দেওয়ানের ব্যক্তিগত কার্যালয় কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গজারিয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান মনা ও সাধারণ সম্পাদক তপন চৌধুরী তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক আক্রোশের কারনে পুলিশ যুবদল নেতা জিয়াকে গ্রেপ্তার করেছে। তারা অবিলম্বে তার মুক্তি চেয়েছেন।
মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply