উপজেলার দক্ষিণে পাঁচগাও ইউনিয়নের চিত্রকরা গ্রাম থেকে সোমবার গৃহবধু সীমা (২২)র লাশ উদ্ধার করেছে পুলিশ। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। এঘটনায় নিহতের স্বামী শাহীন শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে সীমার মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধু সীমার মা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করেছে পাষণ্ড স্বামী, শাশুড়ী ও ননদ। সরেজমিনে গিয়ে জানা যায়, খুন নয় ষ্ট্রোকে মারা গেছে গূহবধু সীমা।
গ্রেফতারকৃত শাহীন শেখের প্রতিবেশী তাসলিমা বেগম জানান, আমরা এসে সীমাকে অচেতন অবস্থায় দেখতে পাই। কোন আঘাতের চিহ্ন দেখি নাই। সীমা খুন হয়েছে নাকি ষ্ট্রোকে মারা গেছে এই প্রশ্ন এখন সবার মাঝে। তবে পোস্ট মরর্টেম রির্পোট পেলে সবকিছু নিশ্চিত হওয়া যাবে।
কারেন্টওয়ার্ল্ড

Leave a Reply