সিরাজদিখান উপজেলার নিমতলা-বেতকা সড়কের নিমতলা সুখের ঠিকানা পাওয়ার হাউসের কাছের সড়কে ফের ডাকাতি হয়েছে। রবিবার মধ্য রাতে একদল ডাকাত রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে মোশারফ হোসেন স্বপন নামে এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা লুটে নেয়। এ সময় ডাকাতদের প্রহারে স্বপন খানসহ আহত হয় ৫ জন। ডাকাতরা কয়েক রাউন্ড গুলিও করে।
ডাকাতির শিকার মোশারফ হোসেন স্বপন জানান, ঢাকায় একটি বিয়ের দাওয়াত শেষে গে-ারিয়া বাসা থেকে জমি রেজিস্ট্রি বাবদ ২০ লাখ টাকা নিয়ে আমার নিজস্ব গাড়িতে দেশের বাড়ি উপজেলার মালখানগরের ফুরসাইল গ্রামের উদ্দেশে রওনা দেই। রাত একটার দিকে আমার গাড়িটি নিমতলা পাওয়ার হাউসের কাছে পৌঁছলে পূর্বে থেকে রাস্তার ওপর গাছ ফেলে রাখা দেখে গাড়ি থামালে ৮-১০ জনের একটি ডাকাত দল আমার গাড়ির ওপর হামলা চালায়। এ সময় আমার গাড়ি ব্যাপক ভাংচুর করে। এ সময় আমাকে ও আমার ড্রাইভার মোঃ তুহিন, আমার সঙ্গে থাকা আঃ কাইয়ুম, তমিজউদ্দিন ও লাভু শিকদারকে মারধর করে ডাকাতরা আমার ২০ লাখ টাকা লুটে নেয়।
জনকন্ঠ

Leave a Reply