টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ও দীঘিরপাড় মাছঘাট হতে অবশেষে জাটকা জব্দ করা হয়েছে। বুধ ও মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ১৭ মণ জাটকা জব্দ করা হয়। টঙ্গীবাড়ির ইউএনও তাজিনা সারোয়ার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তার হোসেন এই অভিযান পরিচালনা করেন। জব্দকৃত জাটকা এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এর আগে লৌহজংয়ের কনকসার ও ঘোড়দৌড় বাজার থেকে দু’মণ জাটকা আটক করেন লৌহজংয়ের ইউএনও মোঃ খালেকুজ্জামান। এর আগে এখানকার হাটবাজারগুলোতে অবাধে জাটকা ইলিশ বিক্রি হচ্ছিল।
জনকন্ঠ

good job uno tajina medam