মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং : বাধা দিতে গিয়ে মা আহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শিমুলিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে পাওয়া গেছে। পুলিশ ও ইভটিজিংয়ের শিকার ছাত্রীর পারিবারিক সুত্রে জানা যায়, মাদ্রাসায় আসা যাওয়ার পথে স্থানীয় বখাটে ইব্রাহিম (১৭) রায়হান মিয়া (১৫) ফয়সাল হোসেন (১৬) ও শরীফ মিয়া (১৩) ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল।

সোমবার মাদ্রাসায় যাওয়ার পথে ওই বখাটের দল ছাত্রীটিকে শাররীকভাবে লাঞ্চিত করে এবং এসিড নিক্ষেপের হুমকি দেয় এ খবর পেয়ে ওই ছাত্রীর মা সিমু বেগম ও দুই মামা সাহায্যে এগিয়ে গেলে বখাটের দল ছাত্রীর মাকে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে ছাত্রীর মা বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। গজারিয়া থানার এসআই মো: মিজানুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্তের পর বখাটেদের আইনের আওতায় আনা হবে।

গজারিয়া আলোড়ন

Leave a Reply