ইছামতি নদীর শত শত একর জমি ভূমি দস্যুদের দখলে!

শ্রীনগর থানার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের পূর্ব-উত্তর পার্শ্বের শত শত একর ইছামতি নদীর চর জমি ভূমিদস্যুরা দখলে নিয়ে গেছে। বাড়ৈখালি ইউনিয়ন পরিষদ ও বৈশাখি সিমেনা হলের পূর্ব পাশের বৈশাখি সিনেমা হলের নিকট হতে উত্তরে শিবরামপুর হাট পর্যন্ত এবং আরো উত্তর-পশ্চিমে খাহ্রা আদর্শ কলেজ পর্যন্ত শত শত একজর জমি দখল করে প্রভাবশালীরা বাড়ি-ঘর করছে এবং মাটি ভরাট করছে।

এতে নদীর অস্তিত্ব বিলুপ্তর পথে। এই এলাকাটি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার উত্তর-পশ্চিম প্রান্ত। এদিকে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব না দিলে ইছামতি নদীর অস্তিত্ব থাকবে না। এমনকি বর্ষকালে নদীর স্রোত প্রবাহ থাকবে না। নৌকা চলাচল বন্ধ হয়ে প্রাকৃতিক মাছ উৎপাদন নিশ্চিহ্ন হয়ে যাবে। নদী হবে মরাখালের মত বা হালটের মতো। তাতে পরিবেশ নষ্ট হয়ে যাবে এমনি অভিযোগ এলাকাবাসীর।

অন্যদিকে নদীটি বাচলে এর অববাহিকায় সিরাজদিখান ও শ্রীনগরের শেষ প্রান্তের লাখ লাখ লোকের উপকার হবে। চরের মাত্র ১০০ মিটার চওড়া এবং ২ মিটার গভীর খনন করলে সাড়া বছর পানি থাকবে। এতে করে কৃষি সেচসহ প্রাকৃতিক মাছের উৎপাদন বেড়ে যাবে। শুধু তাই নয় মুন্সীগঞ্জ জেলার এই প্রত্যন্ত অবহেলিত এলাকার নৌ চলাচলের সুযোগ হবে, সেচ কার্য বৃদ্ধি পেয়ে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এর ফলে মুন্সীগঞ্জের এই অবহেলিত অত্যন্ত প্রত্যন্ত এলাকাটি কর্মমুখর হয়ে কৃষিসহ বিভিন্ন শিল্প গড়ে উঠবে বলে অভিজ্ঞ মহলের অভিমত।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply