মুকুলের মৌ-মৌ গন্ধে মুখরিত মুন্সীগঞ্জ

ফাগুনের ছোঁয়ায় পলাশ-শিমুলের বনে লেগেছে আগুন রাঙ্গা ফুলের মেলা। শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এলা বাংলার বুক মাতাল করতে ঋতুরাজ বসন্ত।

আমের মুকুলে ভরপুর আর সুমধুর গন্ধে মুন্সীগঞ্জের সর্বত্রে জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। শোভা ছড়াচ্ছে নিজস্ব মহিমায়। মুকুলে-মুকুলে ভরে গেছে বাগানগুলো প্রায় ৬০/৬৫ শতাংশ গাছেই এসেছে মুকুল।

আম বাগান মালিকরা আসা করছেন, সারিবদ্ধ আম গাছে ভরপুর আমের মুকুল যেন শোভা ছড়াচ্ছে তার নিজস্ব মহিমায়। পুরোপুরি এথনো সব গাছে মুকুল আসেনি। কয়েকদিনের মধ্যেই সব গাছেই মুকুল আসবে। তবে প্রাকৃতিক দূর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ জেলায় আমের বাম্পার ফলন হবে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিকারক পোকার আক্রমণ কম থাকায় এবার কাঙ্খিত ফলনের আশা করছেন আম চাষিরা। সুবিধাভোগীদের সুফল দেখে চাষিরা আম চাষে উৎসাহিত হয়ে নিজ-নিজ উদ্যোগে নতুন-নতুন বাগান সৃজন করছেন। জেলার সর্বত্রে ধীরে-ধীনে সম্পসারিত হচ্ছে আমের বাগান। উৎপাদিত আম মানসম্মত হওয়ায় চাহিদাও বাড়বে।

এবিনিউজ

Leave a Reply