ঢাকা-মাওয়া মহাসড়কে ৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজট

সুমিত সরকার সুমন: ঢাকা-মাওয়া মহাসড়কে ধলেশ্বরী-১ সেতুর উপর যাত্রীবোঝাই বাস বিকল হয়ে শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদীখানে দীর্ঘ ৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

হাষাড়া হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন যানজটের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকা সংলগ্ন ধলেশ্বরী-১ সেতুর উপর ঢাকাগামী একটি যাত্রীবোঝাই বাসের ইঞ্জন বিকল হয়ে পড়ে।

এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে কুচিয়ামোড়া এলাকা থেকে ঢাকার দিকে দক্ষিন কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ও মাওয়ার দিকে কুচিয়ামোড়া এলাকা থেকে সিরাজদীখান উপজেলার নীমতলা এলাকা পর্যন্ত উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

কয়েক হাজার যানবাহন ওই যানজটে আটকা পড়লে হাজার হাজার যাত্রী দুর্ভোগের কবলে পড়েন। এ রিপোর্ট লেখার সময় রাত সোয়া ৯ টার দিকে বিকল বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। এতে ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে।

বিডিলাইভ

Leave a Reply