টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের আবদুল্লাহপুর ওর্য়াড মেম্বার সিরাজুল ইসলাম সিরাজ মিয়ার পুকুরে কারেন্ট জাল দিয়ে মাছ চুরীর ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুনুকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সিরাজ মিয়ার চাষী পুকুর হতে রোববার রাত ২টায় প্রায় দেড় লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায় একই এলাকার পেশাদার চোর বারেক শেখের ছেলে রুনু ও জলিল মিয়ার ছেলে মমিন আলি।
পরে পুলিশ কারেন্ট জাল উদ্ধার ও রুনুকে গ্রেফতার করে। সিরাজুল ইসলাম জানান, আমি প্রায় বার বছর যাবত ১ একর পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। এ বছর মাছগুলো বেশ বড় হয়েছে আর সেই মহুর্তে এ চুরীর ঘটনা ঘটলো। এলাকাবাসি জানান রুনু একজন পেশাদার চোর। তার বিরোদ্বে মাছ চুরি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মাছ চুরির দায়ে রুনুকে এর আগেও পুলিশ গ্রেফতার করে এবং স্থাণীয় বিচারে জরিমানা করা হয়। টঙ্গীবাড়ী থানার ওসি আ. মালেক ঘটনার সত্যাত্বা স্বীকার করেছেন।
বিক্রমপুর চিত্র

Leave a Reply