আওয়ামী-মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক কমিটি ঘোষনা

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ শহরের জগদ্ধাত্রী পাড়া এলাকায় রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে আওয়ামী-মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কর্মী সমাবেশ করা হয়েছে। এ সময় কে এম তাজরিয়ানকে আহবায়ক ও মো: রুহুল আমিনকে সদস্য সচিব করে ১১ সদস্যের সদর উপজেলার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জেলা আওয়ামী-মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি শরীফুল ইসলাম সনজিব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, কলেজের প্রভাষক রহমত উল্লাহ জুয়েল, সাংস্কৃতিক কর্মী আরিফ মোড়ল প্রমুখ।

বিডিলাইভ

Leave a Reply