গজারিয়ায় ১০১৬ পিস ইয়াবাসহ আটক ১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকা থেকে এক হাজার ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ)। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. শওকত (৩৬)। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ভবেরচরের কলিমুল্লা কলেজের সামনে ঈদগাহ মাঠে তার কাছ থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার আনোয়ার লতিফ খান জানান, ভবেরচর ঈদগাহ ময়দানে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম তাদের চ্যালেঞ্জ করে। সে সময় মাদক বিক্রেতা মো. শওকতকে তল্লাসি করে ১০১৬ পিস ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাব। সে সময় বাকিরা পালিয়ে যায়।

পরে জব্দকৃত ইয়াবাসহ মাদক বিক্রেতা শওকতকে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

রাইজিংবিডি

Leave a Reply