সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষনা করেছে প্রশাসন।
গজারিয়া উপজেলা প্রশাসন এ আর্থিক অনুদান দিবে। দুপুর দেড়টার দিকে গজারিয়ার ইউএনও মাহবুবা বিলকিস ঘটনাস্থলে আর্থিক অনুদানের ঘোষনা করেন।
তিনি আর্থিক অনুদান দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এখনও পর্যন্ত ট্রলার ডুবির ঘটনায় কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। ট্রলার ডুবিতে এ পর্যন্ত ৫ লাশ উদ্ধার করা হয়েছে।
আরো ৫-৬ জন নিখোঁজ রয়েছে বলে ধারনা করছে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ ৪ সদস্যের ডুবুরীরা। উদ্ধার তৎপরতা চলছে জোরেশোরে।
বিডিলাইভ

Leave a Reply