সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ-টঙ্গীবাড়ি সড়কের পঞ্চসার ইউনিয়নে ছাত্র শিবির হরতাল সমর্থনে অটোরিক্সা ভাংচুর করে এবং সড়কের উপর গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। সোমবার সকাল ৯ টার পঞ্চসার ইউনিয়নের দশকানি ভূইয়ারবাড়ি ব্রীজের সামনে এঘটনা ঘটে। এসময় যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
দশকানি এলাকার বাসিন্দা সালমান খাঁ জানান, ঘটনার সময় স্থানীয় আ’লীগের কয়েকজন নেতাকর্মীর ধাঁওয়া দিলে হরতাল সমর্থনকারীরা পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসী আরো জানান, মুক্তারপুর কালীখোলা এলাকার আলীয়া মাদ্রাসার ১০/১৫ জন ছাত্র ২ থেকে ৩ মিনিট তান্ডব চালিয়ে ২ অটোরিক্সা ভেঙ্গে দেয় এবং পাশের স-মীল থেকে কাঠের গুড়ি এনে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পঞ্চসার ইউনিয়েনের আ’লীগ নেতা সত্তর মোল্লার ভাতিজা সারোয়ার মোল্লা, বাদল মোল্লা ও স্বপন ভূইঁয়া, নুন্নো ভূইয়াসহ বেশকিছু নেতাকর্মী ওই ছাত্রশিবিরের পিকেটারদের ধাঁওয়া দিলে তারা চলে যায়।
মুক্তারপুর নৌ-ফাড়ি ইনচার্জ মোশাররফ হোসেন জানান, ঘটনার পরপর পুলিশ ঘটনা¯’লে গিয়ে পরি¯ি’তি সাভাবিক করে এবং যান চলাচল শুরু হয়। তবে বর্তমানে ভাংচুর ঘটনার সাথে সম্প্রিক্তদের খুজেঁ বের করতে পঞ্চসার এলাকায় পুলিশের অভিযান চলছে।
বিডিলাইভ

Leave a Reply