ফলোআপ : মেলা থেকে নারীকে অপহরন

মুন্সীগঞ্জ সদরে বৈশাখী মেলা থেকে অপহরন করে দুর্বৃত্তরা শাহীন (৩০) নামে নারীকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করেছে বলে আলামত পেয়েছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত দুর্বৃত্তরা ধরা পড়েনি।

আজ শুক্রবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত দুর্বৃত্তদের শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত শাহীন জেলা সদরের বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল-মহেশপুর গ্রামের আবুল খায়ের সরকারের মেয়ে।

বৃহস্পতিবার রাতে বাবা আবুল খায়ের বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামী করে সদর থানায় ধর্ষন ও হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই শেখ সাদিক জানান, নারীকে ধর্ষন শেষে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার আলামত পাওয়া গেছে। দুর্বৃত্তদের খোঁজে মাঠে রয়েছে তারা।

এর আগে গত মঙ্গলবার একই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের নমকান্দি গ্রামে বৈশাখী মেলায় গিয়ে দুর্বৃত্তদের হট্টগোলের মধ্যে পড়েন ওই নারী।

এ সময় দুর্বৃত্তরা শাহীনকে অপহরন করে অন্যত্র আটকে রেখে ধর্ষন করে। ধর্ষন শেষে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে শাহীনের মরদেহ চকের জমিতে ফেলে যায়।

পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিলই চকের জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিডিলাইভ

Leave a Reply