গণসদন : আমাদের সংস্কৃতির ঐতিহ্য, নাটকের ইতিহাস

আলমগীর মাহমুদ: ২৫/০৭/১৯৭৯ সালে মালপাড়ায় ৫০০ আসন বিশিষ্ট গণসদন মিলনায়তন নির্মাণ করা হয়। সব ধরণের অনুষ্ঠানের জন্য মূলত গণসদন মিলনায়তন নির্মাণ করা হলেও স্বাধীনতা পরবর্তী সময়ে নাট্যচর্চা একমাত্র মঞ্চ ছিল এই গণসদন। কিন্তু দিনের পর দিন অযতœ, অবহেলা আর প্রশাসনের সুনজরের অভাবে এই মঞ্চটি ধ্বংশের শেষ প্রান্তে আজ। নব্বই এর দশকে একবার সংস্কার করা হলেও আসন ব্যবস্থা না থাকা, মঞ্চের কাঠ উঠে যাওয়া, পেছনের পর্দা, উইনস ইত্যাদি না থাকা, মঞ্চের দু‘দিকে গমনপথ না থাকা ইত্যাদি কারণে গণসদন আর স্বরূপে ফিরে আসতে পারেনি। নব্বইয়ের দশকে নাট্যকর্মীরা নিজেদের পয়সা খরচ করে নাটক মঞ্চায়ন করলেও বেশী দুর এগোনো যায়নি। তারপরও ভাঙ্গাচোরা এই গণসদনই ছিল নাট্যকর্মীদের প্রধান এবং একমাত্র নাট্যমঞ্চ।

কালচারাল কমপ্লেক্স নির্মাণ করার পর সেখানে কোন কালচার সংক্রান্ত কাজ কিংবা অনুষ্ঠান হয়েছে কিনা তা আমাদের জানা নেই। অদক্ষ ঠিকাদার আর ত্র“টিপূর্ন ডিজাইনের কারণে নির্মাণের কিছুদিনের মধ্যেই কালচারাল কমপ্লেক্স এর অবয়ব নষ্ট হয়েছে, খসে পড়ে ইট-বালু। এটি কি কারণে নির্মাণ করা হয়েছিলো তা আমাদের বোধগম্য নয়। অথচ ঠিকাদের পকেট ভারি হয়েছে, সংস্কৃতি চর্চার জন্য নির্মিত কালচারাল কমপ্লেক্স পরিণত হয়েছে ধ্বংস্বস্তুপে, নির্মাণের পরপরই হয়েছে ব্যবহারের অযোগ্য। কিন্তু ঠিকাদারের কোন শাস্তিই হয়নি।

মাদকসেবীদের একটি প্রধান আড্ডাস্থল ছিল এই গণসদন। মাদকসেবীদের মাদক সেবনের কারণে গণসদন মিলনায়তনে একবার আগুন ধরে গিয়েছিল। গণসদনের যেটুকু অবশিষ্ট ছিল তাও শেষ হয়ে গিয়েছিল আগুনে পুড়ে। একটা সময় এই মঞ্চটিকে ভেঙ্গে একটি মাল্টিস্টোরেজ বিল্ডিং করার পরিকল্পনা করা হয়েছিল। গণসদন, কালচারাল কমপেক্স ভবন ভেঙ্গে বাণিজ্যিক উদ্দেশ্যে বিদ্যালয় নির্মাণের কথাও বলা হয়েছিল। কিন্তু কিছুই করা হয়নি। গণসদন মিলনায়তনকে কমিউনিটি সেন্টার হিসাবে ব্যবহার করা হয়েছিল বারবার। যারকারণে শুক্রবাওে কোন নাটকের শো করা সম্ভব হয়নি।

নাট্যকর্মীরা গণসদনকে ব্যবহার করেছিলো নাটকের মঞ্চ হিসাবে। তাঁরা নিজের পয়শা খরচ করে ভাঙ্গা মঞ্চ ঠিক করছে বারবার, বাঁশ কিনে এনে উইনস বেঁধেছে, কাপড় বেঁধেছে, তারপর বাড়ি বাড়ি গিয়ে নাটকের টিটিক বিক্রি করেছে শুধুমাত্র নাটকের প্রতি ভালবাসা থেকে। প্রচুর দর্শকও এসেছিলো নাটক দেখতে। এ এলাকায় বেশ কয়েকটি নাটকের দল

বৃষ্টির সময় মেঝেতে পানি জমে যেত। নিষ্কাষণের কোন ব্যবস্থা না থাকায় সে পানি জমে থাকত দীর্ঘদিন। লোক নাট্যদলের কঞ্জুস নাটক চলাকালিন সময়ে মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সে পানি গিয়ে ঢুকছিল মিলনায়তনের ভেতরে। তারপরও দর্শক নাটক ছেড়ে উঠে যায়নি। মহাকালারে ‘ঘুম নেই’ নাটক চলাকালিন সময়ে মঞ্চের টিনের চালা দিয়ে পানি পড়ছিল, আর সেই পানি গিয়ে পড়ছিল অভিনেতা-অভিনেত্রিদের গায়ের উপর, তারপরও নাটক থেমে থাকেনি।

উৎসবের সময় আমরা নাট্যকর্মীরা এ মঞ্চে মশারি টানিয়ে ঘুমিয়েছিলাম অনেকদিন। দুলালের হোটেল থেকে ভাত এনে খেয়েছি এই মঞ্চেই। সেই মঞ্চটিকে ভেঙ্গে যেতে দেখে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মাধ্যমে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি মঞ্চটিকে সংস্কার করার জন্য। কিন্তু কোন কিছুই হয়নি। কেন জানিনা এ মঞ্চটিকে সংস্করারে প্রশাসনে বারবারই অনাগ্রহ। অথচ এ মঞ্চটিকে ঘিরে সংস্কৃতি-নাট্যকর্মীদের উৎসাহের কোন কমতি ছিলনা। এই মঞ্চটিই আমাদের নাট্যকর্মীদের তথা সংস্কৃতি কর্মীদের ঐতিহ্য। মুন্সীগঞ্জের নাট্যচর্চার ইতিহাসে এ মঞ্চের কথা অবশ্যই লিখতে হবে।

গণসদন রক্ষার জন্য, সংস্কারের জন্য কিংবা পুণরায় নির্মাণের জন্য পৌরসভা কিংবা জেলা পরিষদ কিংবা জেলা প্রশাসন কারোরই কোন আগ্রহ চোখে পড়েনি। শুধুমাত্র বারবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সংস্কৃতি কর্মীরা। কিন্তু আন্দোলন সফলতার মুখ দেখেনি। প্রশাসনের লোক মুখ ফিরিয়ে নিলেন, নির্মিত হলো শিল্পকলা একাডেমী। নাটক মঞ্চায়নের একটি মঞ্চ নির্মিত হলেও গণসদন হারিয়ে গেল, ধ্বংশ হয়ে গেলো এবং ধ্বংশ করে দেয়া হলো। ধ্বংশ করে দেয়া হলো একটি ঐতিহ্যকে। এখন আর চারদিকের দেয়াল ছাড়া কোন কিছুই অবশিষ্ট নেই। টিনে চালা উড়ে গিয়েছে অনেক আগেই। অবহেলায় নষ্ট হয়ে গেছে সবকিছুই। অবশিষ্ট যা আছে তাও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। দেখার কেউ নেই, বলারও কেউ নেই। নাট্যকর্মী-সংস্কৃতি কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল ধ্বংশ প্রাপ্ত কালচারাল কমপ্লেক্স ভেঙ্গে নতুন একটি কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা হউক আর গণসদন মিলনায়তন ভেঙ্গে একটি স্টুডিও থিয়েটার নির্মাণ করা হউক।

এখানে ঢাকার প্রথম সারির দল আরণ্যক, থিয়েটার (বেইলী রোড), পদাতিক নাট্য সংসদ, মহাকাল, ঢাকার থিয়েটার মঞ্চ, লোক নাট্যদল, সুবচন,সিএটি ভারতের নাট্যভুমি নাটক মঞ্চায়ন করেছে। রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, আবদুল্লাহ আল মামুন, মামুনুর রশীদ, আব্দুল কাদের, আজিজুল হাকিম, লিয়াকত আলী লাকী এ মঞ্চে অভিনয় করেছেন। অনেকগুলো জাতীয়মানের নাট্য উৎসব, নাট্য কর্মশালা পরিচালিত হয়েছে গণসদন মিলনায়তনে। অনেক রাজনৈতিক সভা হয়েছে এখানে, বড় বড় নেতারা এখানে এসে বক্তব্য দিয়েছেন, বিভিন্ন সংস্কৃতিক দল তাদের অনুষ্ঠানের আয়োজন করেছে এ মঞ্চে। কিন্তু গণসদনের অবস্থার কোন পরিবর্তন হয়নি।

আজ নাটকের জন্য শিল্পকলা একাডেমীর নিজস্ব মঞ্চ তৈরী হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনার ব্যবহৃত হচ্ছে মুক্ত মঞ্চ হিসাবে, তারপরও প্রশাসনের নিকট আমাদের একটি দাবি, গণসদন মিলনায়তনকে ভেঙ্গে একটি স্টুডিও থিয়েটার আর কালচারাল কমপ্লেক্স ভেঙ্গে নতুন একটি কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা হোক। রক্ষা করা হউক আমাদের সাংস্কৃতির ঐতিহ্য, মঞ্চের ঐতিহ্য গণসদন মিলনায়তনকে।

আলমগীর মাহমুদ
সভাপতি
সঞ্চালক নাট্যচর্চা কেন্দ্র
amahmud04@yahoo.com
www.sonchalokbd.weebly.com

Leave a Reply