কাজলী নদী থেকে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের সংলগ্ন কাজলী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। গজারিয়া থানার এসআই মো. দিদার জানান, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

ইনকিলাব

Leave a Reply