মিরকাদিমে ৯টি মূর্তি ভাংচুর : গ্রেফতার ৪

মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার সুদারচর মনিপাড়ায় মঙ্গলবার রাতের আধারে ৯টি মূর্তি ভাংচুর করেছে দূর্বৃত্তরা। পুলিশ এ ঘটনায় ৪জনকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতরা হলো, আবদুল্লাহপুর গ্রামের কেরামত আলী (৫৫), সাহেদা বেগম (৪৮), শাহিন সৈয়াল (৩০), আসলাম সৈয়াল (২২)।

জানাগেছে, ওই মন্দিরের জমি নিয়ে পার্শ্ববর্তী মনির বেপারী গংদের সাথে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি মন্দিরের চারপাশে ইট দিয়ে দেয়াল নির্মান করে মন্দির কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে মনির বেপারীর নেতৃত্বে ২৫-৩০ জন ভারাটিয়া সন্ত্রাসী মন্দিরে হামলা চালিয়ে রক্ষাকালি মন্দিরের ৪টি এবং হরি ও শিতলা মন্দিরের ৫টি মূর্তি ভাংচুর করে। এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার এসআই সালাহউদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মন্দিরে ভাংচুর এর ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। মনির বেপারী জানান, আমি কোন মূর্তি ভাংচুর করিনি। যারা এ ধরনের ঘটনা ঘটাইছে আমিও তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

বিক্রমপুরচিত্র

Leave a Reply