সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় পিয়াস(১৫) নামের এক ছাত্র এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার কর পথ বেছে নেয়। শনিবার রাত ৮ টার দিকে পাটাভোগ ইউনিয়নের কুশলীপাড়া এলাকার শ্রীনগর পাইলট হাই স্কুলের ছাত্র বাসেদ খানের ছেলে এ ঘটনা ঘটায়।
ষোলঘর সাস্থ কমপ্লেক্সের ডিউটি ডাক্তার মোঃ শাহিন জানান, ঘটনা টের পেয়ে তাতক্ষনিক স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু স্কুল ছাত্র পিয়াস হাসপাতালে প্রাথমিক চিকংস্যা দেওয়ার পর ঢাকা মিডফোট হাসপাতালে রেফার্ড করে।
শ্রীনগর থানার এএসআই শওকত জানান, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। তবে খোঁজ নিয়ে জানার চেষ্টা করা হচ্ছে।
বিডিলাইভ

Leave a Reply