সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় পূর্ব ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ৬ ছন আহত হয়েছে। আহতরা হলেন-সাইদুল ইসলাম (২৪), সজিব (১৮), ফয়সাল (২০), সোহান (১৭), শিমুল (১৬), শিশির (১৯)। এর মধ্যে প্রথম ৩জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং পরের ৩জন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সদর থানার এসআই সবুর খান জানান, শবে বরাতের রাতে হামলাকারীরা ইরান (১৫) এর সাথে মিরকাদীম পৌারসভার গোয়ালঘুর্ন্নী নামক এলাকায় নামায পড়তে গেলে ঐ এলাকার কিছু ছেলে যারা আজকে আহত হয়েছে তাদের সাথে কথাকাটাকাটি’র ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় সিপাহীপাড়া মোরে প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপের উপর এই হামলা চালায়।
বিডিলাইভ

Leave a Reply