আরিফ হোসেন: শ্রীনগরে র্যাব-১১ এর ভাগ্যকূল ক্যাম্পে এক সদস্য আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে র্যাব-১১ এর ভাগ্যকূল ক্যাম্পের এএসআই তাজুল ইসলাম (৪২) তাদের আবাসিক রুমের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এব্যাপারে র্যাবের এসআই আল মাহমুদ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। পুলিশ বুধবার সকালে তাজুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, প্রাথমিক ভাবে র্যাব সদস্যের আতœ হত্যার কারণ জানা যায়নি। ভাগ্যকূল ক্যাম্পের র্যাব ইনচার্জ এএসপি মাসুদ আনোয়ার জানান, ময়না তদন্তের পূর্বে আমরা কিছু বলতে পারছিনা। তাজুল ইসলামের বাড়ি ব্রাক্ষ্মন বাড়িয়ার বিজয় নগরের কামালপুর গ্রামে। তার বাবার নাম মৃত আঃ রশিদ।

Leave a Reply