মুন্সীগঞ্জে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় মো. কুদ্দুছ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। সিরাজদিখান উপজেলার টেংগুরিয়াপাড়া সড়কে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
কুদ্দুছ উপজেলার টেংগুরিয়াপাড়া গ্রামের রিকশাচালক তমিজ উদ্দিনের ছেলে ও টেংগুরিয়াপাড়া নেছারাবাদ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌছ হাসান জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর সিএনজিচালক অটোরিকশা নিয়ে পালিয়েছে।
দ্য রিপোর্ট

Leave a Reply