গভর্নর: ২০৪০ সালে বাংলাদেশ উন্নত হবে

সুমিত সরকার সুমন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আতিউর রহমান বলেছেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আমরা ইউরোপের মতো বেধে ফেলা কানেক্টিভিটি চালু রাখতে পারলে ২০২১ সালে মধ্য আয়ের দেশ, ২০৩০ সাল নাগাদ উচ্চ মধ্য আয়ের দেশ এবং ২০৪০ সাল নাগাদ আমরা উন্নত দেশে উন্নিত হব।

আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক ফাউন্ডেশন আয়োজিত ‘জয়ী মুন্সীগঞ্জ, জয়ী বাংলাদেশ’ শীর্ষক এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

ডঃ আতিউর বলেন, রাজনৈতিক অস্থিরতা না থাকলে আমরা কাঙ্ক্ষিত ৭ শতাংস প্রবৃদ্ধি অর্জন করতে পারতাম। বাংলাদেশের টাকার মূল্যমান এ অঞ্চলের মধ্যে সবচেয়ে স্থিতিশিল রয়েছে। এ বছর শেষে বাংলদেশের রিজার্ভ বেড়ে দাঁড়াবে ২৫ বিলিয়ন ডলারে যা দিয়ে ৬ থেকে ৭ মাসের আমদানি আমরা করতে পারব। মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। অর্থনৈতিক স্থিতিশিলতার বিচারে আমাদের অর্জন শতভাগ।

অসামান্য অবদান রাখায় সম্মাননা পাওয়া মানুষদের অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, সকল অন্যায়, অসঙ্গতি, কুসংস্কার, ধরমান্ধতাকে দূর করে যারা মেধা, মনন ও মানবিক মূল্যবোধকে কাজে লাগিয়ে আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখেন তারাই সমাজের সত্যিকারের আলোকিত মানুষ।

জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্তে হওয়া এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন স্থানীয় সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো আবু বকর সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, সাপ্তাহিক অর্থনীতির সম্পাদক জাহিদুজ্জামান ফারুক প্রমুখ। এ অনুষ্ঠানে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনের জন্য ৪ জন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্লের জন্য ৫জন এবং সমাজ উন্নয়নে ভুমিকা রাখার জন্য ৪ জনকে সম্মাননা প্রদান করা হয়।

বিডিলাইভ

Leave a Reply