আরিফ হোসেন: শ্রীনগরে সালিশ দারের দাবী পূরণ না করায় দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বালাশুর নতুন বাজার এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই এলাকার মনির গ্রুপ ও জুলহাস গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে অনেকদিন ধরে মামলা মোকাদ্দমা চলে আসছিল। শুক্রবার বিকালে বিবাদমান গ্রুপ দুটির মধ্যে সালিশ মিমাংসায় বসার কথা ছিল। সালিশে বসার পূর্বে ওই এলাকার হারু মাদবর মনির গ্রুপের কাছে টাকা দাবী করে। মনির গ্রুপ টাকা না দেওয়ায় হারু মাদবর অপর পক্ষকে সালিশে বসতে নিষেধ করে।
এনিয়ে সন্ধ্যার দিকে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে । এতে মনির গ্রুপের আব্দুর রহমান (৬০), আনোয়ার (২৭), দানেশ (৪০), নুরজামাল (২২), শাহজামাল (২০), জয়নাল (২৭), মহসিন (৪০) ও জুলহাস গ্রুপের মমতাজ বেগম (৪৫), মো ঃ আলী (৩২), হাসান গাজী ( ৪৫), মনির হোসেন (১৮) আহত হয়। এদের মধ্যে মমতাজ বেগম ও আনোয়ার মাদবরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে হারু মাদবরের সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা দাবী করার বিষয়টি অস্বীকার করেন।

Leave a Reply