এলাকায় আনন্দ প্রকাশ
রাণী হক: ২২জুলাই বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল এ বদলীর আদেশ দেন। এ আদেশে সিরাজদিখান উপজেলার জৈনসারের তহশীলদার আব্দুল কাদেরকে গজারিয়া উপজেলার ভাটের চর তহশীল অফিসে এবং টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এর তহশীলদার বুলবুল হোসেন কে জৈনসারে বদলীর আদেশ দেন ।
জেলা প্রশাসকের কার্যালয়ের মধুসূদন মন্ডল সন্ধ্যায় এ আদেশের সত্যতা নিশ্চিত করেন ।

এ খবর পাওয়ার সাথে সাথে এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। মুক্তিযোদ্ধা ও সকল শ্রেণী-পেশার লোক জেলা প্রশাসক মহোদয়ের জন্য শুভ কামনা করেন এবং একে অন্যকে মিষ্টি মুখ করান ।
স্থানীয় আনিস তালুকদার জানান, এ আদেশের মাধ্যমে প্রমাণ হল জেলা প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি)আব্দুল কাদেরের মদদদাতা নয় বরং তারা দেশ প্রেমিক এবং সেই সাথে সাখে সিরাজদিখানের জাল দলিল প্রস্তকারক ও জাল দলিল সুবিধাভোগীদের গ্রেফতারের দাবী জানান ।
সিরাজদিখান উপজেলা ভুমি অফিসগুলো সরেজমিনে ঘুরে দেখা যায় আগের চেয়ে অবস্থার প্রেক্ষাপট কিছুটা উন্নতি হয়েছে এবং আব্দুল কাদেরের অনুসারী কিছু তহশীলদার রয়ে গিয়াছে ।তবে জাল দলির চক্রটি এখনও শক্ত অবস্থানে রয়েছে বলে জানা যায় ।
সহকারী কমিশনার (ভূমি) আলাপের এক ফাকে জানান, জাল দলিলের ব্যাপারে আমি জিরু টলারেন্স থাকব । এতে কোন তদবীরে কাজ হবে না ।কতদিন জিরু টলারেন্সে থাকে এটাই দেথার বিষয়।
ক্রাইমভিশণ

Leave a Reply