আরিফ হোসেন: শ্রীনগরে আলোচিত ফাইভ মার্ডার মামলার পলাতক আসামী আনোয়ার আলী (৭০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে শ্রীনগর থানা পুলিশ তাকে উপজেলার কামারগাও এলাকা থেকে গ্রেপ্তার করে। সে ২০০১ সালে বাঘড়া এলাকায় সংগঠিত আলোচিত ফাইভ মার্ডার মামলার চার্জশীট ভূক্ত আসামী। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

Leave a Reply