আরিফ হোসেন: শ্রীনগরে ১৭ টি মামলার ওয়ারেন্টের ভূক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে ওয়ারেন্ট ভূক্ত আসামী রেজাউল করিম সুইট (৪৩) কে জয়পুর হাট থেকে গ্রেপ্তার করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, তার বিরুদ্ধে অর্থ আতœসাত সহ শ্রীনগর থানায় ১৭টি মামলার ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই উত্তম কুমার জয়পুর হাট পুলিশের সহায়তায় জয়পুর হাট সদর থেকে সুইটকে গ্রেপ্তার করে। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।

Leave a Reply