জাফর মিয়া: মুন্সীগঞ্জে শোক দিবসের র্যালীকে কেন্দ্র করে হামলায় দোকন ভাংচুরে ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ৩ টার দিকে শহরের মানিকপুর এলাকায় এ ঘটান ঘটে।
স্থানীয়রা জানায়, শোক র্যালীতে যুবলীগের কর্মী রুবেল ও সৈনিকলীগের কর্মী রবিন এর মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে র্যালী শেষে রবিন তার লোকজন নিয়ে মানিকপুর এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় রুবেল মিয়ার লোকজন রবিনকে মারধর করে।

এ ঘটনার পর রবিন, সোহলে, জনি,লিমনসহ ১২-১৫ জনের একটি গ্রুপ এসে রুবেলের ব্যবসা প্রতিষ্টান মানিকপুরের মা এন্টার প্রাইজের দোকানে হামলা চালায়। এতে দোকান ভাংচুরের ঘটনায় দোকানের ব্যাপক ক্ষতি হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, হামলার বিষয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিক্রমপুর সংবাদ

Leave a Reply